বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি
  • সিরাজগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ১১ হাজার ৭৫০ কেজি চাল জব্দ

    সিরাজগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ১১ হাজার ৭৫০ কেজি চাল জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে মজুদকৃত ১১ হাজার ৭৫০ কেজি চাল জব্দ করেছে এনএসআই ও ভ্রাম্যমাণ আদালত। 

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

    জানা যায়, জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ও উপ-পরিচালক ড. মো. নাছির উদ্দিনের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়ামত আলী খান হিমেলের নেতৃত্বে এনএসআই-এর একটি বিশেষ দল কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি গোডাউন থেকে বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।

    অভিযানে মেঘাই গ্রামের মৃত আকবর হোসেন এর ছেলে মো. সাব্বির হোসেন (৩২) এর গুদাম থেকে ৮ হাজার ১৮০ কেজি চাল এবং কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য সোলায়মান এর গুদাম থেকে ৩ হাজার ৫৭০ কেজি চাল জব্দ করা হয়।

    অভিযান চলাকালে কাজিপুর থানা পুলিশ, উপজেলা খাদ্য অফিসের পরিদর্শক এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। জব্দকৃত চাল উপজেলা খাদ্য গুদাম (এলএসডি) এ পাঠানো হয়েছে।

    গোডাউন মালিকদের না পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চাল জব্দের পর উভয় গোডাউন সিলগালা করা হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন