বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ভালুকায় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

    ভালুকায় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

    বুধবার (২৭ আগস্ট) রাতে ভালুকা ইউনিয়নের খালপাড় এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

    আটককৃতরা হলেন, ভালুকা পৌরসভার পূর্ব ভালুকার মোঃ ইব্রাহীম খলিল ওরফে রুবেল আহাম্মেদ (৩২) এবং উপজেলার মামারিশপুর গ্রামের মোঃ সিকান্দার মৃধা (২৬)।

    ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, উপ-পরিদর্শক (এসআই) মোঃ নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ৯টার দিকে খালপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

    আটককৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-৪৬) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন