বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি
  • মাদার তেরেসা অ‍্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এস এম নাসির 

    মাদার তেরেসা অ‍্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এস এম নাসির 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "মাদার তেরেসা" অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন চ্যানেল আইয়ের সিনিয়র ফটো সাংবাদিক, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ- ট্রাব এর সাধারণ সম্পাদক এস এম নাসির। 

    আলোকচিত্র সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে তাকে এ সন্মাননা পুরুস্কার প্রদান করা হয়।

    গত ২৬ আগষ্ট ২০২৫ তারিখে রাজধানীর অরনেট হোটেল অডিটোরিয়ামে সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সন্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, বিশেষ অতিথি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি সরদার তমিজউদদীন আহমেদ ও বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। 

    নওগাঁ জেলার গর্ব এস এম নাসির বদলগাছী থানার মথুরাপুর ইউনিয়নের চাঁপাইনগর গ্রামে তাঁর জন্ম। 

    এর আগে তিনি দেশে এবং বিদেশে অনেক অ‍্যাওয়ার্ড অর্জন করেছেন। এস এম নাসির দৈনিক এবং পাক্ষিক পত্রিকায় লেখালেখি করেন। তিনি দীর্ঘদিন থেকে চ‍্যানেল আই তে কর্মরত আছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন