বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • মনু নদীতে পোনা মাছ অবমুক্ত কর্মসূচি উদ্বোধন

    মনু নদীতে পোনা মাছ অবমুক্ত কর্মসূচি উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের মনু নদে পোনা মাছ অবমুক্ত কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

    মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জেলেদের আর্থিক উন্নয়নে হিসেবে অংশ নিশ্চিত করনে মৌলভীবাজারে শুরু হয়েছে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি।

    বৃহস্পতিবার (২৮শে আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের চাঁদনীঘাট সেতুর মনূ নদে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করা হয়।

    জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নদীতে প্রায় ১শ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করেন।

    এ সময় জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ সিরাজী, জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার সহ  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পোনা অবমুক্তকরণ শেষে জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ আরিফ হোসেন জানান, প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের বংশবিস্তার ও মজুদ বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের কর্মসূচি হয়ে থাকে এরই ধারাবাহিকতায় এবার তার ব্যতিক্রম হয়নি।

    এর মাধ্যমে একদিকে যেমন স্থানীয় জনগণ নিরাপদ ও পুষ্টিকর প্রোটিনের ঘাটতি হিসেবে মাছ পাবে, অন্যদিকে জেলেরা আর্থিকভাবে লাভবান হবে।

    তিনি আরও জানান, আজকের এই কর্মসূচির ধারাবাহিকতায় শিগগিরই জেলার সদর ও রাজনগর উপজেলার কাউয়াদিঘী হাওরে আরও প্রায় ৩০০ কেজি রুইসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা মেটাতে মিঠাপানির প্রাকৃতিক জলাশয়গুলোর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মাছ উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তাই এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন