বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শাহবাগ মোড় অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

    শাহবাগ মোড় অবরোধ বুয়েট শিক্ষার্থীদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দফা দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

    মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করে। এ সময় শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর ও কারওয়ান বাজারমুখী গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

    এর আগে, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দাবির সমর্থনে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী আজ মঙ্গলবার (২৬ আগস্ট) শাহবাগে অবরোধ করেন শিক্ষার্থীরা।

    এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করে বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে লিখেছেন, ঢাকায় অবস্থিত এবং প্রকৌশল অনুষদ থাকা সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আজ ৩টায় ব্লকেডে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

    তিনি লেখেন, এই আন্দোলন দেশের প্রকৌশল খাত সংস্কারের জন্য এবং সব প্রকৌশলীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়, সেই প্রচেষ্টা আমরা গত ছয় মাস ধরে করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে (ইইই-১৭, বুয়েট) সোমবার (২৫ আগস্ট) ডিপ্লোমাধারীরা নেসকো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

    এ কর্মসূচির অংশ হিসেবে- মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স, এমআইএসটিসহ সব প্রকৌশল অনুষদ থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল নিয়ে শাহবাগে আসার আহ্বান জানানো হয়েছে। ঢাকার বাইরে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং ডিসি অফিসের সামনে মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের জন্য প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন করার দাবি জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন