বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সেনা পরিচয়ে প্রেম করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, প্রতারক গ্রেফতার

    সেনা পরিচয়ে প্রেম করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, প্রতারক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে এক প্রবাসীর স্ত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহম্মেদ (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

    এ সময় ভুয়া পরিচয়দানকারী ওই প্রতারকের কাছ থেকে সেনাবাহিনীর লোগো ব্যবহৃত ভুয়া আইডি কার্ড, ব্যাগ, পোশাক ও নগদ অর্থ জব্দ করা হয়।

    শুক্রবার (২২ আগস্ট) রাতে জেলার আড়াইহাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

    গ্রেফতার প্রতারক ফয়সাল আহম্মেদ নরসিংদী জেলার নুরুল ইসলামের ছেলে।
     
    সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, ফয়সাল আহম্মেদ বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনম্যান্টের ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে এক বছর আগে ভুক্তভোগি প্রবাসীর স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তাকে প্রেমের ফাঁদে ফেলেন। তিনি গত ৯ আগস্ট নিজের কর্মস্থল পরিবর্তন হয়ে ময়মনসিংহে বদলির কথা জানান ওই নারীকে। পরে ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ময়মনসিংহ জেলায় নিয়ে একটি ফ্ল্যাট বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন ফয়সাল। পরবর্তীতে ওই নারীকে ময়মনসিংহ থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিয়ে আটকে রাখেন ফয়সাল আহম্মেদ।
      
    এক পর্যায়ে প্রবাসী স্বামীকে তালাক দেয়ার জন্য ফয়সাল ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করেন। পরে ভুক্তভোগী নারী ফয়সালের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং সেখান থেকে উদ্ধার পাবার জন্য মুঠোফোনে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর ওই নারীর পরিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তা চাইলে পুলিশ ফয়সালকে গ্রেফতার ও নারীকে উদ্ধারে অভিযান চালায়।
      
    এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘গ্রেফতার ফয়সাল আহম্মেদ একজন প্রতারক। তিনি নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগি নারীর সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এর আগেও তিনি এমন ঘটনা ঘটিয়েছে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় নারীকে উদ্ধার করার পাশাপাশি আসামিকে গ্রেফতার করে আজ আদালতে পাঠিয়েছি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন