বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সন্ত্রাস-চাঁদাবাজির আসামি যুবলীগ নেতা লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ

    সন্ত্রাস-চাঁদাবাজির আসামি যুবলীগ নেতা লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও উপজেলা যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম লিটনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শ্রীরামদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    গ্রেপ্তারকৃত লিটন ওই এলাকার মৃত আব্দুস সালাম লালু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি, জমি দখল ও হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল লিটন। বিভিন্ন সময়ে মসজিদ-মাদ্রাসার হুজুরদের ওপর হামলা, ঈদগাহ মাঠ জবরদখল, পছন্দমতো মসজিদ ও ঈদগাহ কমিটি গঠন এবং মসজিদের নির্মাণকাজের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে স্থানীয় মুসল্লিদের অন্যত্র গিয়ে নামাজ আদায় করতে হয়েছে।

    এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন নির্বাচনে তিনি ভোট কেন্দ্র দখল, হামলা ও জোরপূর্বক প্রভাব বিস্তারের নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২১ সালের পাকুন্দিয়া পৌর নির্বাচনে তার নেতৃত্বে ব্যাপক অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটেছে।

    পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন বলেন, “দীর্ঘদিনের চেষ্টা ও গোয়েন্দা তৎপরতার পর কুখ্যাত যুবলীগ নেতা লিটনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলার আসামি।”


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন