বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঢাকা–সিটি কলেজ আবারও সংঘর্ষ : স্থায়ী সমাধানের তাগিদ পুলিশের

    ঢাকা–সিটি কলেজ আবারও সংঘর্ষ : স্থায়ী সমাধানের তাগিদ পুলিশের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর নিউমার্কেট এলাকায় ফের মুখোমুখি সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    এর আগে একাধিকবার একই ধরনের ঘটনায় উত্তেজনা ছড়ালেও কার্যকর সমাধান আসেনি। এবার ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। তিনি জানান, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পুনরাবৃত্ত সংঘর্ষ এড়াতে একটি স্থায়ী সমাধান খুঁজতে হবে।

    বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল উপস্থিত সাংবাদিকদের মাসুদ আলম বলেন, ‘এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও এই দুই কলেজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলব। এবার আমরা মূল কারণ খুঁজে বের করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তারা যখন মুখোমুখি অবস্থান নেয় তখন যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।’

    তিনি বলেন, ‘আজকের সংঘর্ষের পর পুলিশ ২ পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে সরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক।’

    আজকের সংঘর্ষের কারণ সম্পর্কে ডিএমপির রমনা বিভাগের ডিসি বলেন, ‘গত ৩ দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়, চর-থাপ্পরের ঘটনা ঘটে। এ নিয়ে পরদিনও উত্তেজনা তৈরি হয়েছিল, যদিও তা পরে মীমাংসা হয়। আমরা ভেবেছিলাম বিষয়টি সেখানেই শেষ, কিন্তু আজ আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত কারণ জানা যাবে।’

    সংঘর্ষে আহত শিক্ষার্থীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন