বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮আগস্ট) ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরে উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিয়া আমিন পাপ্পা।

    সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাফরোজা সুলতানা। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব।

    অতিথিদের মধ্যে বক্তব্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বদরুজ্জামান, সেক্রেটারি আবু ইউসুফ, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জুলাই শহীদ জুবায়ের আহমেদের বাবা আনোয়ার উদ্দিন, শহীদ বিপ্লব হাসানের বাবা বাবুল মিয়া প্রমুখ।

    আলোচনা সভা শেষে সেরা মাছচাষি হিসাবে বোকাইনগর ইউনিয়নের মাছচাষি নুরুল হককে ক্রেস্ট দিয়ে সম্মাননা পুরস্কার দেয়া হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন