বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শ্রীপুরে বালু উত্তোলনে পৈত্রিক বাড়ি ভাঙনের আশঙ্কা, থানায় অভিযোগ

    শ্রীপুরে বালু উত্তোলনে পৈত্রিক বাড়ি ভাঙনের আশঙ্কা, থানায় অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কেন্দুয়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পৈত্রিক বসতবাড়ি ভাঙনের মুখে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃত হাজী আক্কাস আলী মেয়ে মোছা: সাফিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে তিনি উল্লেখ করেন, পিতার নির্মিত দুইতলা বসতবাড়ি ও পারিবারিক জমি বর্তমানে ছোট বোন নাজমা ও তার পরিবার বসবাস করছে। কিন্তু একই এলাকার মৃত রফিকুল ইসলাম বেপারীর ছেলেমেয়ে স্বপ্না, সংগ্রাম, মাহি, রিমি  অভিযুক্ত ব্যক্তি বালি ব্যবসায় জড়িত। তারা নদী থেকে কোনো নিয়ম-কানুন মানা ছাড়াই বালি উত্তোলন করছে এবং বালির পানি পাশের জমিতে ফেলে দিচ্ছে। এতে বসতবাড়ির পূর্ব পাশে বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে এবং পুরো বাড়ি ভাঙনের পথে।

    সাফিয়া অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করা হলেও অভিযুক্তরা কোনো কথা শোনেনি, বরং তাদের নানা ধরনের হুমকি দিয়েছে। গত ২৯ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে তারা পিতার বাড়িতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের চেষ্টা করে এবং পৈত্রিক জমি থেকে উচ্ছেদের হুমকি দেয়।

    তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, অভিযুক্তদের বালি উত্তোলনের কারণে যেকোনো সময় বসতবাড়ি ধসে পড়তে পারে এবং তাদের জানমালের বড় ধরনের ক্ষতি হতে পারে। এ বিষয়ে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    মাহির বেপারী জানান, আমার ফুফুরা যে অভিযোগ এনেছে তা মিথ্যা। আমার পৈত্রিক অধিকার থেকে তারা আমাকে বঞ্চিত করেছে। 

    এ বিষয়ে শ্রীপুর থানার উপ পরিদর্শক এসআই মনোয়ার হোসেন জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন