বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • সাবেক বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের

    বিএনপি ক্ষমতায় এলে পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে

    বিএনপি ক্ষমতায় এলে পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন, বিএনপি ক্ষমতায় এলে তাঁদের পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন ‘আওয়ামী ন্যারেটিভ’-ভিত্তিক মামলায় ফাঁসানো হতে পারে।

    ১৩ আগস্ট ২০২৫, বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এই উদ্বেগ প্রকাশ করেন।

    সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আন্দোলনের এক বছরের মাথায় বিপ্লবীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দাবি, কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে বিপ্লবীদের দমানো যাবে না।

    বিএনপি ক্ষমতায় গেলে আমাদের পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে'

    সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্যসচিব মো. ফয়সাল প্রিন্স এবং যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, দেলোয়ার নেওয়াজ ভূঁইয়া, নুহা, রওজা, মাইশা এবং ওয়ারিয়রস অব জুলাই মুখপাত্রের মানস সরকার উৎস।

    সংবাদ সম্মেলনে নেতারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তাঁরা অভিযোগ করেন, গত রোববার একটি অনুষ্ঠানে তিনি নাহিদ ইসলামসহ এনসিপির অন্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করেছেন।

    নেতারা বলেন, ‘তিনি একজন মুক্তিযোদ্ধা, তাই তাঁর প্রতি সম্মান জানিয়ে আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি বক্তব্য প্রত্যাহারের জন্য। যদি ফজলুর রহমান তাঁর বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে তাঁকে কিশোরগঞ্জের ছাত্র-জনতা অবাঞ্ছিত ঘোষণা করবে এবং কঠোর আন্দোলন শুরু হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন