বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত মামলা দিয়ে হয়রানি, আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটানো এবং সর্বশেষ ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুক্তার হোসেন।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তার হোসেন, যিনি রাজপাড়া থানার বসুয়া এলাকার ইনসান উদ্দিনের ছেলে। 

    তিনি বলেন, “আমার ক্রয়সূত্রে বসুয়া মৌজার দাগ নম্বর ৪৩৫ ও আরএস খতিয়ান নম্বর ২৫০-এর সম্পত্তিতে আমি ও আমার ছোট ভাই সাখাওয়াত হোসেন ওরফে সুকতার হোসেন দীর্ঘদিন ধরে বসবাস করছি। সম্প্রতি বাড়ির সামনে বিল্ডিং প্লাস্টারের জন্য নিজ দাগের জমিতে সিমেন্ট-বালু মেশাচ্ছিলাম। হঠাৎ মৃত মহসিনের মেয়ে ফিরোজা ও তার বোন প্রায় ১ কিলোমিটার দূর থেকে এসে কাজে বাধা দেয় এবং সুকৌশলে ভিডিও ধারণ করে।”

    তিনি অভিযোগ করেন, ফিরোজারা আওয়ামী লীগ সমর্থিত পরিবার। ফিরোজার ভাই আতাউর হড়গ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। অপর ভাই আসলাম উদ্দিনও আওয়ামী লীগ সমর্থক এবং সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন। আসলাম ও আতাউরের বিরুদ্ধে ৫ আগস্টের পর বোয়ালিয়া ও রাজপাড়া থানায় দুটি মামলা হয় (বোয়ালিয়া-৩৮৮/২৪, রাজপাড়া-১১৩(৬)/১)।

    মুক্তার হোসেন বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় ওই পরিবার আমাদের বিরুদ্ধে ৬-৭টি মিথ্যা মামলা দিয়েছিল, যেগুলোর সবকটিতেই আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। তবুও তারা নানাভাবে হয়রানি চালিয়ে যাচ্ছে।”

    তিনি আরও জানান, গত ১১ আগস্ট দুপুরে বাড়ির দেয়াল প্লাস্টারের সময় ফিরোজাসহ তিনজন মহিলা এসে তাকে উত্যক্ত করতে থাকে এবং আওয়ামী লীগের দাপট দেখায়। ফিরোজা তখন বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে না, তাতেই আপনারা ক্ষমতাবান হয়ে গেছেন?’ জবাবে মুক্তার বলেন, ‘হ্যাঁ, বিএনপির ক্ষমতায় কাজ করছি।’

    তার অভিযোগ, “ফিরোজা ইচ্ছাকৃতভাবে ভিডিও ফুটেজ থেকে আগের কথোপকথন বাদ দিয়ে শুধু ‘বিএনপির ক্ষমতায় কাজ করছি’ অংশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যাতে আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হয়।”

    সংবাদ সম্মেলনে মুক্তার হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন