বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হাতে সামুরাই তাণ্ডব, নতুন করে উদ্বেগ

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হাতে সামুরাই তাণ্ডব, নতুন করে উদ্বেগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংদের হাতে আবারও দেখা গেলো ভয়ঙ্কর ধারালো সামুরাই তলোয়ারের মহড়া।গতকাল ভোর চারটা থেকে সকাল ছয়টা পর্যন্ত জেনেভা ক্যাম্প ও আশেপাশের এলাকায় গ্যাং সদস্যদের প্রকাশ্যে এসব অস্ত্র হাতে ঘুরে বেড়াতে দেখা যায়।

    এর আগে মাত্র দুই দিন আগে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি বিশেষ অভিযানে নিউ মার্কেট এলাকা থেকে ১,১০০-এরও বেশি সামুরাই জব্দ করা হয়। সেই অভিযানের পরও এমন দৃশ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

    সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভিডিও ফুটেজে ধরা পড়া এসব সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, “অস্ত্রের মহড়া দিয়ে কেউ পার পাবে না। আইনের আওতায় আনা হবে।”

    স্থানীয়রা অভিযোগ করছেন, কিশোর গ্যাং সদস্যরা রাতের অন্ধকার ও ভোরের সময়কে বেছে নেয় মহড়া ও আতঙ্ক ছড়ানোর জন্য। এসব সামুরাই মূলত গ্যাং-সংঘর্ষ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হয় বলে জানা গেছে।

    নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, সামুরাই তলোয়ারের মতো প্রাণঘাতী অস্ত্র কিশোরদের হাতে পৌঁছে যাওয়া একটি গুরুতর সামাজিক সংকট। কেবল অভিযান নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পুনর্বাসন ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।

    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন