বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। 

    সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। ময়মনসিংহ জেলায় ১৪ টি থানায় জুলাই ২০২৫ মাসে ৪০৯ টি, জুন ২০২৫ মাসে ৪৪৬ টি মামলা দায়ের হয়েছে । একই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

    জেলা ও উপজেলা ভিত্তিক মাদকস্পটসমূহে  নিয়মিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও অপহরণসহ চাঞ্চল্যকর  বিষয়সমূহ নিয়ে সভায় আলোচনা ও পর্যালোচনা করা হয়।

    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে যে কাজ করে যাচ্ছে, এতে কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরো চেষ্টা বাড়াতে হবে। তিনি আরো বলেন, এই জেলার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে অবশ্যই আমাদের সকলের নিজ নিজ  অবস্থান হতে সবাইকে সহযোগিতা করতে হবে।

    এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী  আখতারুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন