বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধে উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধে উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে, ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

    রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে ধোপাকান্দি এলাকায় ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী উভয়পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে দীর্ঘ যানজট তৈরি হয় এবং যাত্রী ও পরিবহন চালকেরা চরম ভোগান্তির শিকার হন। 

    তবে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, আমরা বিষয়টি আগে থেকেই অবগত ছিলাম। শিক্ষার্থীরা ১০টা ৫৫ মিনিট থেকে অবরোধ শুরু করেছে। আমরা শহর দিয়ে যানবাহন পার করছি। 

    এর আগে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। গত ২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধসহ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসা শিক্ষার্থীরা সম্প্রতি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না আসায় আজ তারা এই অবরোধ কর্মসূচিতে যান।

    শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এখনো ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। বর্তমানে ১২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা- এই পাঁচটি বিভাগে একাডেমিক কার্যক্রম চলছে। নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকল্প প্রস্তাব পাঠালেও তা এখনো অনুমোদন পায়নি।

    ২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রস্তাব পাঠানো হয়, যা একনেকে অনুমোদনের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা আন্দোলন আরও তীব্র করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন