বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মাধবদীতে সোনার বাংলা মার্কেটে আগুনে পুড়েছে সাত দোকান

    মাধবদীতে সোনার বাংলা মার্কেটে আগুনে পুড়েছে সাত দোকান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জুতা, ইলেকট্রনিক ও মুদির দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে।

    আজ বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাধবদী বাজার এলাকার সোনার বাংলা সমবায় মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে হঠাৎ মার্কেটের একটি অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।

    নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, সকাল ৭টা ২০ মিনিটে খবর পেয়ে মাধবদী ও নরসিংদীর মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে তিনটি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন