বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। 

    আজ ৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দানকারী আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। 

    এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেন। এসময় তিনি ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

    এসময় তিনি বলেন, ২০২৪-এর জুলাই মাসে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল সেটির চূড়ান্ত সফলতা অর্জিত হয় ৫ আগস্ট। তার ধারাবাহিকতায় আজ এক বছর হলো আমরা স্বৈরশাসনমুক্ত হয়েছি। এই অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিল শোষণহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এটি এখনো বাস্তবায়িত না হলেও এর যাত্রা প্রক্রিয়াধীন রয়েছে। তার জন্য এখনও অনেক কাজ বাকি আছে। আমরা আশা করবো বর্তমান সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই মিলে সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য যথাযথ বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন। তবেই জুলাই অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মা শান্তি পাবে।  

    এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশন করা হয়, এ-সময় উপস্থিত সকলেই দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্র প্রদর্শনী শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের,পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে শিল্পীরা গান ও কবিতায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। 

    এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং পদযাত্রা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন