রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • বেনাপোল বন্দরে আজ বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম

    বেনাপোল বন্দরে আজ বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি ছুটির কারণে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

    আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। বেনাপোল স্থলবন্দর পরিচালক মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

    বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান বলেন, আজ সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ। এ কারণে উভয় বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ পোশাক শিল্পের কাঁচামাল রয়েছে।

    বেনাপোল স্থলবন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার বলেন, ‘৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস।

    এ উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এই সময় ভারতীয় খালি ট্রাকগুলো সেদেশে ফেরত যেতে পারবে। তিনি আরো জানান, আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন