বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

    বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুরে গাছ থেকে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরা মিয়া (৫০) নামে এক ডাব ব্যবসায়ী নিহত হয়েছেন।

    রবিববার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত ডাব ব্যবসায়ী উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ডাউকি গ্রামের মৃত একরামুল হাসানের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, হিরা মিয়া পেশায় একজন ডাব ব্যবসায়ী। তিনি আশেপাশের অঞ্চল থেকে ডাব ক্রয় করে বিক্রি করেন। রবিবার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামের এক ব্যক্তির গাছ থেকে ডাব ক্রয় করেন হিরা মিয়া। পরে নিজেই গাছের ডাব পাড়তে গাছের ওপরে উঠেন। এসময় গাছের ডালের সাথে জড়িয়ে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছের ওপরেই মারা যান। 

    খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে গাছের ওপর থেকে হিরার মরদেহ নামিয়ে আনেন।

    গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন