রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে হঠাৎ ২% বৃদ্ধি

    আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে হঠাৎ ২% বৃদ্ধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববাজারে আবারও চাঙা স্বর্ণের বাজার। নতুন শুল্ক ঘোষণা ও ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা বৃদ্ধি পাওয়ায় একলাফে প্রায় ২ শতাংশ বেড়েছে হলুদ ধাতব বস্তুটির দাম।

    শুক্রবার (১ আগস্ট) দুপুর দেড়টা নাগাদ স্পট গোল্ড প্রতি আউন্সে একলাফে প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৪৭ দশমিক ৬৬ ডলারে বিক্রি হয়। গত ২৫ জুলাইয়ের পর বিশ্ববাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দর। পাশাপাশি বুলিয়নও সপ্তাহের ব্যবধানে দশমিক ৪ শতাংশ বেড়েছে।

    এদিকে ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৩৯৯ দশমিক ৮ ডলারে বিক্রি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পে-রোল সংখ্যা প্রত্যাশার চেয়ে কম আসার পাশাপাশি নতুন শুল্ক ঘোষণা বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে হলুদ ধাতব বস্তুটির চাহিদা বৃদ্ধি করেছে।

    অন্যদিকে টানা ২ দফায় বাড়ানোর পর গত ২৪ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২ আগস্ট) সমন্বয় করা ওই দামেই দেশে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

    সমন্বয় করা দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন