বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • ভালুকা পৌর বিএনপিতে সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাঁই নেই: হাতেম খান

    ভালুকা পৌর বিএনপিতে সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাঁই নেই: হাতেম খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব হাতেম খান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "ভালুকা পৌর বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান হবে না, সে যতই শক্তিশালী হোক না কেন।"

    তিনি আরও বলেন, "আমার চেয়ে দল বড়। দলের শৃঙ্খলা রক্ষা ও সুনাম বজায় রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কেউ যদি দলের নাম ব্যবহার করে সন্ত্রাস বা চাঁদাবাজির মতো অপরাধে জড়ায়, তার বিরুদ্ধে পৌর বিএনপি কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে।"

    সম্প্রতি দলের অভ্যন্তরে কিছু ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত রয়েছে এমন অভিযোগ উঠলে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ প্রেক্ষিতে আলহাজ্ব হাতেম খান দলের অবস্থান পরিষ্কার করে বলেন, “বিএনপি একটি আদর্শিক দল। এ দল মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লড়াই করে। এখানে ব্যক্তিস্বার্থে অপব্যবহার বা অপকর্ম বরদাশত করা হবে না।”

    তিনি আরও জানান, পৌর বিএনপিকে সুসংগঠিত করতে ইতোমধ্যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। দলের ভাবমূর্তি নষ্টকারী ও জনবিচ্ছিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

    সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও হাতেম খানের বক্তব্যকে সমর্থন করে বলেন, “ভালুকা পৌর বিএনপিকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে শক্তিশালী অবস্থানে নিতে হলে, দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।”

    স্থানীয় রাজনৈতিক মহলে তার এই বক্তব্য ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিএনপির তৃণমূল কর্মীরা মনে করছেন, এতে দলের ভিত মজবুত হবে এবং দলে অপসত্তার রাশ টেনে ধরা সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন