বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • চৌহালীতে ৫ লক্ষ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

    চৌহালীতে ৫ লক্ষ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স কমিটি এ অভিযান পরিচালনা করে। 

    এতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া ও হাটাইল, উমারপুর ইউনিয়নের হাপানিয়া, পয়লা, দত্তকান্দিসহ আশেপাশের চরে অভিযানটি পরিচালিত হয়। অভিযান পরিচালনায় অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

    অভিযানে আনুমানিক ৪ লক্ষ টাকা মুল্যের ১০০টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল, ১ লক্ষ টাকা মুল্যের প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত সকল জাল বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার জানান, মৎস্য আইন বাস্তবায়ন ও মৎস্যসম্পদ রক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন