বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • সচিবালয়ে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় আসামি ১২০০

    সচিবালয়ে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় আসামি ১২০০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সচিবালয়ে অনধিকার প্রবেশ, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতপরিচয় প্রায় ১,২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    মামলাটি করেন ডিএমপির বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং কিছু স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীকে আসামি করা হয়েছে।

    এজাহারে বলা হয়, গত ২২ জুলাই রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রতিবাদে এবং এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে “মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়” কর্মসূচি পালন করে। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের দিকে মার্চ করলেও পরে সচিবালয়ের সামনে অবস্থান নেয়।

    নিরাপত্তার কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয় এবং তাদের বারবার অনুরোধ করা হয় যেন তারা ভেতরে প্রবেশ না করে। কিন্তু আন্দোলনরতরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মূল ফটকে পৌঁছে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভেতরে ঢোকে। তখন বাধা দিতে গেলে তারা লাঠিসোঁটা ও ইটপাটকেল ছুড়ে পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের আহত করে।

    এছাড়াও তারা একাধিক সরকারি গাড়ি ভাঙচুর করে ও বিভিন্নভাবে হুমকি প্রদান করে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন