রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • আন্তর্জাতিক উত্তেজনায় স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা

    আন্তর্জাতিক উত্তেজনায় স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবারও স্বর্ণে ঝুঁকছেন।

    বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (২১ জুলাই) সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৩৫২ দশমিক ১৯ ডলার। ফিউচার মার্কেটে একই দিনে স্বর্ণ বিক্রি হয় ৩ হাজার ৩৫৮ দশমিক ৭০ ডলারে।

    বিশ্লেষকদের মতে, ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র যদি কোনো বাণিজ্য চুক্তিতে না পৌঁছায়, তাহলে স্বর্ণের দাম আরও বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার বা তারও বেশি হতে পারে।

    এর আগে ১২ জুলাই, মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন—ইইউ ও মেক্সিকো থেকে আমদানিতে ১ আগস্ট থেকে শুল্ক আরোপ করা হবে, কারণ বাণিজ্য আলোচনায় এখনো অগ্রগতি হয়নি। এই ঘোষণার পর বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা আবারও বেড়েছে।

    এদিকে, দেশের বাজারে ৭ জুলাই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। এখনো সে দামেই স্বর্ণ কেনাবেচা চলছে।

    বর্তমানে স্বর্ণের ভরিপ্রতি দাম (বাংলাদেশে)

    • ২২ ক্যারেট: ১,৭০,৫৫১ টাকা
    • ২১ ক্যারেট: ১,৬২,৭৯৪ টাকা
    • ১৮ ক্যারেট: ১,৩৯,৫৪৮ টাকা
    • সনাতন পদ্ধতি: ১,১৫,৩৯১ টাকা


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন