রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • সাড়ে ১০ হাজার কোটি টাকা আদায়ে নিলামে উঠল এস আলমের সুগার কারখানা

    সাড়ে ১০ হাজার কোটি টাকা আদায়ে নিলামে উঠল এস আলমের সুগার কারখানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এস আলম গ্রুপের বিপুল ঋণ আদায়ে নিলামে তোলা হয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ প্রায় ১১ একর সম্পত্তি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) এই নিলামের উদ্যোগ নিয়েছে গ্রুপটির সাড়ে ১০ হাজার কোটি টাকা পাওনা আদায়ের লক্ষ্যে।

    মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রামের স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখা দ্বিতীয়বারের মতো এ নিলামের ঘোষণা দেয়। এর আগে গত ২০ এপ্রিল একই সম্পত্তির নিলাম ডাকলেও যথেষ্ট সাড়া না পাওয়ায় তা কার্যকর হয়নি।


    বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত সুদ, ক্ষতিপূরণ ও অন্যান্য চার্জসহ ইসলামী ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে ১০ হাজার ৫৩৮ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৮৮৯ টাকা ৮০ পয়সা। এ টাকা আদায়ে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারা অনুসারে বন্ধকি সম্পত্তি বিক্রির লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে ব্যাংক।


    নিলামে ওঠা সম্পত্তির মধ্যে রয়েছে মোট ১০ দশমিক ৯৩ একর জমি, যার ওপর গড়ে উঠেছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের কারখানা, মেশিনারিজ, অফিস ভবন এবং অন্যান্য স্থাপনা। এসব সম্পত্তি তিনটি রেজিস্টার্ড মর্টগেজ চুক্তির আওতায় রয়েছে, যার মধ্যে রয়েছে: ২০১৩ সালের ২৮ ও ২৯ মে (নম্বর: ৮০৫৭), ২০১৩ সালের ১৪ ও ১৫ জুলাই (নম্বর: ৩৩২৭), ২০১৪ সালের ১৩ ও ১৬ মার্চ (নম্বর: ৩৭৪৬)।

    এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাছান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এই ঋণের দায়ভারভুক্ত।

    উল্লেখ্য, এস আলম গ্রুপের বিরুদ্ধে ঋণ গ্রহণের পর যথাসময়ে পরিশোধ না করার অভিযোগ আগেও একাধিকবার উঠেছে। বিশাল অঙ্কের এই পাওনা আদায়ে ব্যাংকের নেওয়া নিলাম প্রক্রিয়া দেশের করপোরেট ও ব্যাংকিং খাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন