মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. সেলিম (৪০) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে কদলপুর ইউনিয়নের ঈশান হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম কদলপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার বাসিন্দা আমীর হোসেন ওরফে ছোট বাইল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশানহাট বাজার থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন সেলিম। পথিমধ্যে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই সেলিম ও তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মাস্টার রফিক জানান, সেলিম যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং কদলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জানে আলম ওরফে আলমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন