বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অস্ট্রেলিয়ায় সুরের জাদু ছড়াতে যাচ্ছেন রুনা লায়লা অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার: কনটেন্ট ক্রিয়েটরদের হুঁশিয়ারি সরকারের তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন চীনে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সংরক্ষিত নারী আসনে বাছাই শুরু আজ ‘গুপ্ত’ স্লোগানকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ এক বছরের ব্যবধানে আবার বদলাচ্ছে পুলিশের পোশাক সৌদিতে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশজুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন এসএসসি’র প্রথম পরীক্ষা: শিক্ষামন্ত্রী
  • "সিরিজ বাঁচাতে ডু অর ডাই ম্যাচে ব্যাটিংয়ে মিরাজের দল"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। শনিবার (৫ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

    শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭৭ রানে পরাজয়ের পর, সিরিজে বেঁচে থাকতে টাইগারদের জন্য জয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দ্বিতীয় ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হবে বাংলাদেশ দলের। তাই জয় পেতে মরিয়া মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

    প্রথম ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনে আজ মাঠে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন লিটন দাস, এবং তার জায়গায় সুযোগ পেয়েছেন শামীম হোসেন। এছাড়া পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ।

    অন্যদিকে, শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিতে চায়। তাদেরও একাদশে দুটি পরিবর্তন হয়েছে। মিলান রত্নায়েকে এবং ইশান মালিঙ্গা বাদ পড়েছেন, তাদের জায়গায় দুনিত ভেল্লালাগে ও দুশমন্ত চামিরা একাদশে জায়গা পেয়েছেন।

    বাংলাদেশ একাদশ:
    তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ