বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অস্ট্রেলিয়ায় সুরের জাদু ছড়াতে যাচ্ছেন রুনা লায়লা অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার: কনটেন্ট ক্রিয়েটরদের হুঁশিয়ারি সরকারের তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন চীনে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সংরক্ষিত নারী আসনে বাছাই শুরু আজ ‘গুপ্ত’ স্লোগানকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ এক বছরের ব্যবধানে আবার বদলাচ্ছে পুলিশের পোশাক সৌদিতে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশজুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন এসএসসি’র প্রথম পরীক্ষা: শিক্ষামন্ত্রী
  • ব্যক্তিগত কারণে ছুটিতে সিমন্স, দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না

    ব্যক্তিগত কারণে ছুটিতে সিমন্স, দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স উপস্থিত থাকছেন না। ব্যক্তিগত কারণে তিনি দু’দিনের ছুটিতে যুক্তরাজ্যে যাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    টিম ম্যানেজার নাফিজ ইকবাল জানান, “ফিল সিমন্স (৪ জুলাই) শুক্রবার যুক্তরাজ্যে যাচ্ছেন এবং ৭ জুলাই দলের সঙ্গে যোগ দেবেন। সেখানে তার চিকিৎসকের সঙ্গে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।”

    বিসিবি আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সিমন্সের চিকিৎসকের কাছে যাওয়ার পরিকল্পনা থাকলেও টুর্নামেন্টের কারণে তা পিছিয়ে যায়। এবার আর দেরি না করে প্রয়োজনীয় পরামর্শ নিতে ছুটি নিয়েছেন তিনি।

    সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এবং কোচ ফিল সিমন্স বর্তমানে ইংল্যান্ডে পরিবার নিয়ে বসবাস করেন। সেখানে থেকেই তিনি চিকিৎসা পরামর্শ গ্রহণ করবেন।

    বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ওয়ানডে ৮ জুলাই মাঠে গড়াবে, যেখানে দলের সঙ্গে ফিরবেন সিমন্স।

    বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুলাই। তবে ওই ম্যাচে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ ফিল সিমন্স। ব্যক্তিগত কারণে তিনি যুক্তরাজ্যে দু’দিনের সফরে যাচ্ছেন। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগেই দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন তিনি। শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় একজন চিকিৎসকের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল সিমন্সের। যদিও ব্যস্ত সূচির কারণে সে সময় নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয় তাকে। এরপরও তিনি কিছুটা সময় নিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নির্ধারিত সময় না পাওয়ায় অবশেষে দু’দিনের ছুটি নিতে বাধ্য হয়েছেন।

    সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ফিল সিমন্স বর্তমানে ইংল্যান্ডে বসবাস করেন, সেখানেই রয়েছে তার পরিবার। এবার ছুটির এই সময়টাতে তিনি পরিবারের সঙ্গেও সময় কাটাবেন এবং সেখান থেকেই প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করবেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ