বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

    পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) এবং সাঁথিয়ার আতাইকুরা কালী দরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। অপর নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নারায়ণগঞ্জ থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন