রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

    অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সালের জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। রোববার (২৯ জুন) বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত মূল্য নির্ধারণ নীতিমালার ভিত্তিতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের বর্তমান দামই ভোক্তা পর্যায়ে বহাল রাখা হয়েছে।

    এ সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসে কার্যকর থাকা মূল্যহারই জুলাই মাসেও বহাল থাকবে।

    সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকায় বিক্রি হবে, যা কার্যকর হবে ১ জুলাই থেকে।

    এর আগে, মে মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০৪ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা করা হয়েছিল। তবে, কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

    উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। 

    বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন