মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

জন্মাষ্টমী উদযাপন পরিষদের পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষণা

জন্মাষ্টমী উদযাপন পরিষদের পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষণা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র বিশেষ সাধারণ সভা ২৮ই জুন শনিবার নগরীর হালিশহরস্থ মমতার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, সহকারী পরিচালক উর্বশী দেওয়ান এবং অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর।

কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বিগত সাধারন সভার প্রস্তাবনা সাধারন সম্পাদক অধ্যাপক পূরবীদাশ গুপ্তার পক্ষে পেশ করেন মমতা’র সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার। বিগত বাজেট পর্যালোচনা ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেট মমতা’র কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ প্রকৌশলী অরুন কুমার সাহার এর পক্ষে পেশ করেন মমতা’র পরিচালক (অর্থ) ইকবাল আল মাহমুদ।

সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে ২০২৫ -২৬ অর্থ বছরের বাজেট, অডিটর নিয়োগ, মমতার কৌশলগত পরিকল্পনা ২০২৪-২০৩০ এবং সঞ্চয় ও ঋনদান কর্মসূচি হতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সাংষ্কৃতিক প্রশিক্ষন, শিশু সুরক্ষা, ডেইরী ফার্ম, চট্টগ্রামের লাল গরু-আরসিসি জাত সংরক্ষন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, প্রবীন কর্মসূচিসহ নানাবিধ সেবা খাতে প্রয়োজনীয় ভর্তুকী প্রদানের বিষয় সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়।

মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক তত্ত্বাবধানে সভার কার্যক্রম পরিচালিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন সাবিহা নাহার বেগম, বদিউজ্জামান খান ননী, সৈয়দ মোরশেদ হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. হারুন ইউসুফ, প্রফেসর আলাউদ্দিন আল আজাদ, মোস্তফা কামাল যাত্রা, জেসমিন সুলতানা পারু, মনসুর মাসুদ প্রমুখ।

সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ শাহারিয়ার। সভায় অন্যান্য’র মধ্যে শাহাজাদী বেগম, কে.এম সাদুল্লা চিশতী,  মো. মোশারফ হোসেন, শামসুন নাহার দিবা, লায়ন মো. জাহাঙ্গীর, মনিকা বিশ্বাস, নুসরাত জাহান রিবন, মোরশেদ আহমদ চৌধুরী, এফ এ এফ রুমি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে সরকারী খাতের পাশাপাশি বেসরকারী সংস্থা সমুহের অবদান যে অনস্বীকার্য তার সফল উদাহরণ মমতা। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজসেবক রফিক আহামদ এর নেতৃত্বে মমতা চট্টগ্রামের উন্নয়নে বিশেষত; স্বাস্থ্য সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে যেভাবে কাজ করে চলেছে তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন