বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আমীর খসরুর সিলেট সফর: ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা

    আমীর খসরুর সিলেট সফর: ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বীর চট্টলার কৃ‌তি সন্তান, বি‌শিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাবেক বা‌নিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২৮ জুন ২০২৫, শ‌নিবার সংক্ষিপ্ত সফরে আধ্যাত্মিক রাজধানী পূণ্যভূমি সিলেট আস‌লে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশনের পক্ষ থে‌কে প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ শ‌হিদুল ইসলাম ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।

    উল্লেখ্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের বি‌শিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রী। তিনি ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসন থেকে উপনির্বাচনে প্রথমবারের মত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ মার্চ ২০০৪ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘স্থায়ী কমিটি’র সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

    এখানে সংগঠনটির কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হলো শীতকালে শীতবস্ত্র বিতরণ, যে‌কোন প্রাকৃতিক দুর্যোগ, বন্যাদুর্গত, এতিম, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দুই বিভা‌গের ঐতিহ্য, ইতিহাস নির্ভর, আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা করা।
    গ‌রিব শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান বি‌শিষ্ট গুণী ব্যক্তিদের স্বর‌ণে, সম্মানে মতবিনিময়, আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান।

    সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন হলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করছে এবং ২০১৭ সাল থে‌কে সংগঠন‌টি দে‌শের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে।

    সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউরোপ, আমে‌রিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালী, সৌ‌দিআরব ও সংযুক্ত আরব আমিরাত শাখা আহবায়ক ক‌মি‌টির কার্যক্রমও রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন