রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • চলতি সপ্তাহেই মিলতে পারে আইএমএফের দুই কিস্তির টাকা

    চলতি সপ্তাহেই মিলতে পারে আইএমএফের দুই কিস্তির টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড বাংলাদেশের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে। এতে করে চলতি সপ্তাহেই প্রায় ১৩০ কোটি ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ।

    বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, আইএমএফের দুই কিস্তির অর্থ ছাড়ের অনুমোদন পাওয়া গেছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দ্রুত অর্থ ছাড় হবে।

    একটি সমন্বিত ও বাজারভিত্তিক মু্দ্রা বিনিময় হার চালু এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে কর প্রশাসনকে পুনর্গঠনে সরকারের সাম্প্রতিক উদ্যোগের পর কিস্তি ছাড়ে অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত সংস্থার বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৬ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এই তহবিল জমা হতে পারে।

    উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি আইএমএফর প্রথম অর্থ ছাড়। চতুর্থ কিস্তি ফেব্রুয়ারিতে পাওয়ার কথা থাকলেও, বাংলাদেশ গুরুত্বপূর্ণ কিছু সংস্কার শর্ত পূরণ করতে না পারায় বিলম্বিত হয়।

    বিনিময় হারকে সম্পূর্ণ উদারীকরণ করা এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ঢেলে সাজানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের শুরুর দিকে আইএমএফ বোর্ড ঋণ অনুমোদন স্থগিত করেছিল। ঢাকা ও ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে কয়েক মাস ধরে আলোচনার পর দুই কিস্তি একইসঙ্গে ছাড়ে সম্মত হয়েছে আইএমএফ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন