রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • এডিপি বাস্তবায়নে ধীর গতি: ১১ মাসে অগ্রগতি ৫০ শতাংশের নিচে

    এডিপি বাস্তবায়নে ধীর গতি: ১১ মাসে অগ্রগতি ৫০ শতাংশের নিচে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার হয়েছে ৪৯.০৮ শতাংশ। এই সময়ে মোট ১ লাখ ১১ হাজার ৫ কোটি টাকা ব্যয় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা কম।

    পরিকল্পনা কমিশনের আওতাধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জুন মাসের প্রথম ১৫ দিনে প্রায় ১৭ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী অর্থবছরের ১১ মাসে সবচেয়ে বেশি ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ (২৩ হাজার ৫৯৩ কোটি টাকা)। এর পরেই রয়েছে বিদ্যুৎ বিভাগ (১৮ হাজার ৩৪৭ কোটি টাকা) এবং সড়ক ও মহাসড়ক বিভাগ (৯ হাজার ৮৬২ কোটি টাকা)। অন্যদিকে সবচেয়ে কম খরচ করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (৬৮ কোটি টাকা) এবং দুদক (১ কোটি টাকার কম)।

    প্রসঙ্গত: চলতি অর্থবছরের সংশোধিত এডিপি’র আকার হচ্ছে ২ লাখ ২৬ হাজার ১৬৪ কোটি টাকা। এটি মূল বরাদ্দ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার চেয়ে ৩৮ হাজার ৮৩৬ কোটি টাকা কম। এ প্রেক্ষিতে সংশোধিত এডিপি’র লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে চলতি জুনে আরও ১ লাখ ১৫ হাজার ১৫৯ কোটি টাকা ব্যয় করতে হবে।

    সংশ্লিষ্টদের মতে, শেষ সময়ে অতিরিক্ত কাজের চাপ ও অর্থ বরাদ্দ সীমাবদ্ধতার কারণে চলতি জুনে এডিপির পুরো অর্থ ব্যয় করা সম্ভব হবে না। বিল পরিশোধে বিলম্ব, প্রকল্প মেয়াদ বারবার বাড়ানো এবং বরাদ্দ থাকলেও প্রকৃত চাহিদার ঘাটতির কারণে বাস্তবায়ন হার কম এবং একই কারণে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ছে বলে মনে করছেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন