বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা

    দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মুনিয়া আক্তার(১৬) নামের এক কিশোরী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে উপজেলার বোগলা ইউনিয়নের কবির নগর গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরী কবির নগর গ্রামের কুয়েত প্রবাসী ফজল আলীর কন্যা।

    পরিবার সূত্রে জানাযায়, রবিবার সকালে ছোট ভাইয়ের স্কুলে যাও নিয়ে মা বকাবকি করলে মায়ের সাথে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে মুনি আক্তার। পরে তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

    দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, মায়ের সাথে অভিমান করে মেয়েটি কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন