বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • তাহিরপুরে সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

    তাহিরপুরে সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাই পথে আমদানিকৃত ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (২১জুন) বিকেলে উপজেলা বাদাঘাট ইউনিয়নের ডালারপাড় এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করা হয়।

    বিজিবি সুত্রে জানাযায় সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৪/এমপি হতে আনুমানিক ১.৫ কি:মি: দক্ষিণ দিকে বাদাঘাট ইউনিয়নের ডালারপাড় নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত একটি বসতবাড়ি তল্লাশী করে ৯৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়। 

    জব্দকৃত ভারতীয় সিরামিক কাপের আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ, ২৫ হাজার টাকা এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকার আনুমানিক সিজার মূল্য ১লাখ ৭৫ হাজাট টাকা। অভিযানকালে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান , ,বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, এসআই বদিউজ্জামান সহ পুলিশ ও বিজিবি সদস্যরা।

    সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন