বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • বিশুদ্ধ পানির অপেক্ষায় দিন গুনছেন উল্লাপাড়া পৌরবাসী

    বিশুদ্ধ পানির অপেক্ষায় দিন গুনছেন উল্লাপাড়া পৌরবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা বাসীর জন্য কম খরচে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে ২০২০ ইং সালের নবেম্বর মাসে প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ ব্যয় ধরে বিশুদ্ধ পানি প্লান্টের নির্মাণ কাজ শুরু হয়।

    আগামী ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে । এটি চালু হলে প্রথম শ্রেণির পৌরসভা বাসী পাইপ লাইনের মাধ্যমে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহ পাবে বলে উল্লাপাড়া পৌরসভা কতৃপক্ষ জানিয়েছেন । আর এই বিশুদ্ধ পানি পাওয়ার অপেক্ষায় আছে প্রায় ১২ হাজার পৌরবাসী।

    উল্লাপাড়া পৌরসভা প্রকৌশল বিভাগ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা যায়, ২০২০ সালের নবেম্বর মাসে প্রথম শ্রেণীর উল্লাপাড়া পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপনা প্রকল্পের কাজ শুরু হয় । উল্লাপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি জিওবি, বিশ্ব ব্যাংক ও এআইআইবির অর্থায়নে বাস্তবায়ন করছে । উপজেলার ঘাটিনা এলাকায় করতোয়া নদী পাড়ে সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ এবং পৌর শহরের হাটখোলায় ওভারহেড ট্যাংকি নির্মাণ করা হয়েছে । করতোয়া নদী থেকে পানি তুলে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে সে পানি বিশুদ্ধ করা হবে। 

    বিশুদ্ধ পানি সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে হাটখোলায় নির্মিত ওভারহেড ট্যাংকিতে সরবরাহ করা হবে। এরপর এ ট্যাংকি থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি পৌরসভা বাসীর বাসা বাড়ীতে সরবরাহ দেওয়া হবে। এ প্রকল্পের পাইপ লাইন, সারফেস ওয়াটার ট্রিটমেনট প্লান, ওভারহেড ট্যাংকি নির্মাণসহ নানা অবকাঠামো নির্মাণ কাজে ব্যয়ের পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা বলে জানা গেছে।

    উল্লাপাড়া পৌরসভায় বর্তমানে প্রায় সাড়ে ১২ হাজার পরিবার বসবাস করছে । কয়েক ধাপে বসতি পরিবারগুলো পাইপ লাইনের মাধ্যমে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহ পাবে বলে জানা যায় ।

    উল্লাপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন আগামী ডিসেম্বর মাসে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির বাকী কাজ শেষ হবে বলে আশা করছেন। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওই নির্মাণ কাজের তদারকি করছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান তাকে জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হবে এবং সব প্রস্তুত থাকলে ওই মাসেই বিশুদ্ধ পানি প্লাণ্টটি চালু করা সম্ভব হবে ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন