রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • ইরান-ইসরায়েল সংঘাত

    পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি

    পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত ও যুদ্ধাবস্থা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বব্যাপী অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ধারাবাহিকতায় বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পেও নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

    সোমবার (১৬ জুন) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, “ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। তেলের মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ও পরিবহন ব্যয়ও বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের পোশাকশিল্পে। এমন পরিস্থিতিতে ক্রেতারাও তাদের ক্রয়াদেশ দেওয়া নিয়ে আরও সতর্ক হয়ে উঠতে পারেন।”

    তিনি আরও বলেন, “পোশাকশিল্প এমনিতেই বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চাপে রয়েছে। এর মধ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতির উদ্ভব শিল্প খাতে আরও অনিশ্চয়তা সৃষ্টি করছে।”

    অনুষ্ঠানে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রতি অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির ওপর যেকোনো ধরনের যুদ্ধ বা অর্থনৈতিক অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন