রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • সপ্তাহের ব্যবধানে স্বর্ণের মূল্য ছুঁয়েছে নতুন উচ্চতা বিশ্ববাজারে

    সপ্তাহের ব্যবধানে স্বর্ণের মূল্য ছুঁয়েছে নতুন উচ্চতা বিশ্ববাজারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও রেকর্ড ছাড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে প্রতি আউন্সে পৌঁছেছে ৩ হাজার ৩৬০ ডলারে। বৃহস্পতিবার (১২ জুন) স্বর্ণের মূল্য দশমিক ২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাজার বিশ্লেষক সংস্থাগুলো। মূল্যবান ধাতুটির এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (১২ জুন) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৬০ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। যা গত ৫ জুনের চেয়ে স্বর্ণের সর্বোচ্চ দর।

    অন্যদিকে ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ১ শতাংশ বেড়েছে হলুদ ধাতব বস্তুটির দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৩৮০ ডলারে বিক্রি হচ্ছে।

    বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা, ডলারের মান ও পরবর্তী মার্কিন সুদের হারের আলোচনার ওপর বিনিয়োগকারীদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল স্বর্ণের দার নির্ভর করছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভূ-রাজনৈতিক এই অস্থিরতায় বিনিয়োগকারীরা মার্কিন প্রযোজক মূল্য সূচকের দিকে তাকিয়ে, যেটি ১৭-১৮ জুন ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে প্রকাশিত হবে।

    এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে টানা ২ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ গত ৫ জুন ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। পরদিন (৬ জুন) থেকে নতুন এই দামে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

    নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। পাশাপাশি পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন