রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • যুক্তরাজ্যে মানি ট্রান্সফার কোম্পানির সঙ্গে গভর্নরের বৈঠক: বৈধ রেমিটেন্স বৃদ্ধির উদ্যোগ

    যুক্তরাজ্যে মানি ট্রান্সফার কোম্পানির সঙ্গে গভর্নরের বৈঠক: বৈধ রেমিটেন্স বৃদ্ধির উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে যুক্তরাজ্যে অবস্থিত মানি ট্রান্সফার কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

    মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।

    বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ ইকোনোমিক কাউন্সিলর, বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানির শীর্ষ কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

    নেক গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশি এনআরবি মানি ট্রান্সফার কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকরাম ফরাজী বলেন, প্রবাসীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এ ধরনের সরাসরি মতবিনিময় হুন্ডির মতো অবৈধ পন্থা রোধে এবং বৈধ পথে রেমিটেন্স বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

    ব্র্যাক সাজনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালামসহ অন্যান্য বক্তারাও রেমিটেন্স বৃদ্ধিতে প্রযুক্তিনির্ভর সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া গড়ে তোলার উপর জোর দেন।

    গভর্নরের সঙ্গে মতবিনিময়ে আলোচকরা ‘হুন্ডি হটান, বৈধ পথে রেমিটেন্স পাঠান’ এই বার্তার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রবাসীদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধ সম্ভব নয়।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বাস দেন, প্রবাসীদের সুবিধার্থে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ, নিরাপদ ও লাভজনক করতে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক নীতিগত পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন