বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী ‘হাঁস ধরা’ খেলা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী ‘হাঁস ধরা’ খেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের আনন্দ উৎসব ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো ঐতিহ্যবাহী ‘হাঁস ধরা’ খেলা। অপরিকল্পিতভাবে খাল-বিল, পুকুর ও জলাশয় ভরাট, দখল ও দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজন করা হয় এই ব্যতিক্রমধর্মী খেলাটি।

    রোববার (৮ জুন) বিকেল ৩টায় সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের মারবদী কবরস্থান সংলগ্ন নতুন ব্রিজের নিচে এই খেলার আয়োজন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসী, তরুণ ও শিশুকিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।

    পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা:

    পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির এই আয়োজন যেন একসময়কার গ্রামীণ বাংলার শিকড় স্পর্শ করে, যেখানে বিনোদনের মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের গুরুত্বকে সামনে আনা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন এবং সঞ্চালনা করেন মহাসচিব মীযানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

    উল্লেখযোগ্য অতিথিবৃন্দের উপস্থিতি:

    আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সমাজসেবক, সফল ব্যবসায়ী ও ২নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোঃ আবুল হোসেন এবং সনমান্দী জনকল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ সোহেল মিয়া।

    প্রধান অতিথি এম এ মান্নান ভূঁইয়া বলেন, “এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সময়ের দাবি। নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে এই খেলাগুলোর ভূমিকা অপরিসীম।”

    জলাশয় রক্ষায় বার্তা:

    আয়োজকদের ভাষ্যমতে, দেশের বিভিন্ন অঞ্চলে খাল-বিল ও জলাশয় অবৈধভাবে ভরাট ও দখলের ফলে পরিবেশ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, জলজ প্রাণী এবং গ্রামীণ ঐতিহ্য।

    সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন বলেন, “আমরা এই আয়োজনের মাধ্যমে সমাজকে জানাতে চাই — জলাশয় মানে শুধু পানি নয়, এটি আমাদের জীবনের অংশ। পুকুর হারালে হারাবো ইতিহাস, ঐতিহ্য, কৃষি, প্রকৃতি — এমনকি সংস্কৃতিও।”

    পুরস্কার বিতরণ ও আনন্দঘন পরিবেশ:

    খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উৎসাহিত করেন। এ সময় পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

    এই ব্যতিক্রমধর্মী আয়োজনে আরও উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার মাসুম আকন্দ, শাহজালাল, সাংবাদিক জহিরুল ইসলাম জহির, মুক্তার হোসেন, মীমরাজ হোসেন, ফয়সাল আহম্মেদ, ইমরানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ‘জীবনতরী’ ও ‘যুগান্তর ময়ী’ স্বেচ্ছাসেবক হিসেবে সামাজিক, মানবিক ও মানবতার কাজে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।


    এন কে/বিএইচ/আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন