রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • ৯৯ শতাংশ শ্রমিক পেলেন বেতন-বোনাস, গা ঢাকা তিন গার্মেন্টস মালিক

    ৯৯ শতাংশ শ্রমিক পেলেন বেতন-বোনাস, গা ঢাকা তিন গার্মেন্টস মালিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহাকে সামনে রেখে তৈরি পোশাক খাতে কর্মরত ৯৯ দশমিক ৯০ শতাংশ শ্রমিক ঈদ বোনাস এবং ৯৯ দশমিক ৬৭ শতাংশ শ্রমিক মে মাসের বেতন পেয়েছেন। তবে, এখনও কয়েকটি কারখানায় বেতন-বোনাস বকেয়া রয়েছে। এর মধ্যে তিনটি কারখানার মালিক গা ঢাকা দিয়েছেন, বলে জানিয়েছে বিজিএমইএ।

    বুধবার (৫ জুন) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-র প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সংগঠনের আওতাধীন ২ হাজার ৯২টি সক্রিয় কারখানার সবগুলোই বর্তমানে খোলা রয়েছে।

    পরিসংখ্যান অনুযায়ী, সংগঠনের আওতাধীন সক্রিয় ২ হাজার ৯২টি কারখানার সবগুলোই খোলা রয়েছে। এর মধ্যে মে মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ৮৫টি, যা মোটের ৯৯ দশমিক ৬৭ শতাংশ। আর ঈদ বোনাস দিয়েছে ২ হাজার ৯০টি কারখানা, অর্থাৎ ৯৯ শতাংশ।

    তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুরে অবস্থিত বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড, গাজীপুরের টঙ্গীতে সিজনস ড্রেসেস লিমিটেড এবং একই এলাকার টারাটেক্স ফ্যাশন লিমিটেড-এ মে মাসের বেতন ও ঈদ বোনাস বাকি রয়েছে। এ তিনটি কারখানার মালিকই পলাতক বলে বিজিএমইএ সূত্র জানিয়েছে।

    এ ছাড়া আশুলিয়ার সেইন অ্যাপারেলস লিমিটেড লে-অফ ঘোষণা করেছে, তবে শ্রমিকেরা এখনও লে-অফ বেনিফিট পাননি। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের আরও কয়েকটি কারখানায় বেতন আংশিক পরিশোধ হয়েছে।

    ঈদ উপলক্ষ্যে ঢাকার কারখানাগুলো থেকে শ্রমিকেরা ইতিমধ্যে ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছেন। আজকের (৫ জুন) হিসাব অনুযায়ী, ৫১ শতাংশ শ্রমিক আজ ছুটি নিয়েছেন। এর আগে ৩ জুন ৯ শতাংশ এবং ৪ জুন ৪২ শতাংশ শ্রমিক ছুটি নিয়েছেন বলেও জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন