বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • ভারতীয় ‘পুশ ইন’ বন্ধে আবারও দিল্লিকে চিঠি দেবে বাংলাদেশ

    ভারতীয় ‘পুশ ইন’ বন্ধে আবারও দিল্লিকে চিঠি দেবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ ইন’ কার্যক্রম অব্যাহত রেখেছে ভারত। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে ভারত সরকারকে আজ অথবা আগামীকাল (বুধবার) ফের চিঠি দেবে বাংলাদেশ। একই সঙ্গে এই সমস্যার টেকসই সমাধানে দুই দেশের মধ্যে কনস্যুলার পর্যায়ে আলোচনার প্রস্তাবও জানিয়েছে ঢাকা।

    মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    তিনি বলেন, পুশ ইন হচ্ছে, একে পুরোপুরি ঠেকানো আমাদের পক্ষে ফিজিক্যালি সম্ভব নয়। আমরা ইতোমধ্যে একাধিকবার বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আবারও একটি চিঠি পাঠানো হবে।

    তৌহিদ হোসেন বলেন, আমরা চাই, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে ভারতে থাকে, তবে সেটি চিহ্নিত করে কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে নিয়ম মেনে ফেরত পাঠানো হোক। এখন যেটা হচ্ছে, তা নিয়ম বহির্ভূত। দুই পক্ষের মধ্যে কিছু মতপার্থক্য আছে। তবে আমরা কনস্যুলার ডায়লগ ব্যবস্থার মাধ্যমে একটি কাঠামোগত সমাধানে যেতে চাই।

    তিনি জানান, ভারতের দাবি অনুযায়ী, কিছু বাংলাদেশি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সেখানে বসবাস করছে এবং বাংলাদেশ যথাযথভাবে যাচাই না করায় সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে বাংলাদেশ বলছে, তাদের তালিকা অনুযায়ী বহু ব্যক্তিকে ইতোমধ্যে দেশে ফেরত নেওয়া হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত থেকে ‘পুশ ইন’ বন্ধে এখন পর্যন্ত পাঁচবার চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এবারের চিঠিটি হবে ষষ্ঠ। এতে নতুন করে কিছু প্রস্তাব ও কনস্যুলার আলোচনা সক্রিয় করার আহ্বান থাকবে।

    গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে দুই হাজারেরও বেশি মানুষকে ভারত বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, তারা অবৈধ অনুপ্রবেশকারী। তবে বাংলাদেশ বলছে, তাদের সঠিক পরিচয় যাচাই না করেই সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হচ্ছে, যা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন