বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • জুলাই চার্টার দ্রুত প্রকাশের প্রত্যাশা প্রধান উপদেষ্টার: প্রেস সচিব

    জুলাই চার্টার দ্রুত প্রকাশের প্রত্যাশা প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের বৈঠকের সমাপ্তি ঘোষণা করে দ্রুত ‘জুলাই চার্টার’ প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের সময় সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বলেন, “প্রধান উপদেষ্টা তার চার মিনিটের বক্তব্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ এবং দ্বিতীয় পর্যায়ের সূচনা ঘোষণা করেছেন। তিনি আশাবাদী, খুব শিগগিরই ‘জুলাই চার্টার’ গৃহীত ও প্রকাশিত হবে।”

    বৈঠকে ২৮টি রাজনৈতিক দলের প্রায় সবাই উপস্থিত হয়েছেন জানিয়ে প্রেস সচিব বলেন, “সবার অংশগ্রহণকে প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। এই সংলাপ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    তিনি আরও জানান, আগামী দিনগুলোতে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে একাধিক দলের প্রতিনিধিদের একত্রে বসানো হতে পারে, যেখানে বিভিন্ন দলের একজন করে প্রতিনিধি নিয়ে সম্মিলিত আলোচনা হবে।

    তিনি বলেন, “যেসব ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে, সেসব বিষয়ে এখন গভীরতর আলোচনা চলবে।”

    প্রেস সচিবের মতে, নতুন বাংলাদেশ গড়ার যে আশা ও প্রত্যাশা জুলাই অভ্যুত্থানের পর সামনে এসেছে, ‘জুলাই চার্টার’ সেই পথনির্দেশনা হিসেবেই কাজ করবে।

    এই চার্টারের মাধ্যমে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণের কাজ সহজতর হবে বলে আশা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন