বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • জলবায়ু মোকাবিলায় বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ

    জলবায়ু মোকাবিলায় বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৈশ্বিক জলবায়ু সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম হওয়ায় এই বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

    সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিসহ দেশের সব টেলিভিশন চ্যানেলে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    বাজেট বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ট্রাস্ট ফান্ডের আওতায় বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ উন্নয়ন, জলবায়ু প্রশমন ও অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

    তিনি আরও জানান, এ বরাদ্দের মাধ্যমে বিশেষভাবে গুরুত্ব পাবে নগর ও গ্রামীণ অঞ্চলে বায়ু ও পানি দূষণ রোধে প্রকল্প গ্রহণ, উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, গণমাধ্যম ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দক্ষতা উন্নয়ন, শিশু, নারী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ জলবায়ু সুরক্ষা কর্মসূচি।

    সালেহউদ্দিন আহমেদ বলেন, “এই বাজেটে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডকে কেন্দ্র করেই অভিযোজনমুখী কার্যক্রম পরিচালনা করা হবে, যা জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

    উল্লেখ্য, ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট আকারে হ্রাসের দৃষ্টান্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন