বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • টোকিও সফরে রাজউক চেয়ারম্যান, অংশ নিচ্ছেন জাইকার প্রশিক্ষণে

    টোকিও সফরে রাজউক চেয়ারম্যান, অংশ নিচ্ছেন জাইকার প্রশিক্ষণে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম জাপানের রাজধানী টোকিওতে জাইকার অর্থায়নে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নিতে সাত দিনের সফরে দেশ ছেড়েছেন।

    শনিবার (২৪ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আব্দুল্লাহ আল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

    আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টোকিওতে অনুষ্ঠিতব্য ‘Transit Oriented Development (TOD) Planning and Implementation using Land Readjustment and Redevelopment Tools’ শীর্ষক প্রশিক্ষণে তিনি অংশ নেবেন। দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির আয়োজন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

    টিওডি প্রকল্পের আওতায় ঢাকাকে একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। জাইকা এ প্রকল্পে কারিগরি সহায়তা ও অর্থায়ন করছে। প্রশিক্ষণে ভূমি পুনর্বিন্যাস ও নগর পুনর্গঠনের আধুনিক কৌশল বাস্তবভাবে প্রয়োগ ও পরিকল্পনার দিক নিয়ে আলোচনা হবে। অংশগ্রহণকারীরা ক্লাসের পাশাপাশি জাপানের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

    বাংলাদেশ থেকে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। রাজউক থেকে অংশ নিচ্ছেন সাতজন উচ্চপদস্থ কর্মকর্তা—সদস্য (প্রশাসন) ড. মো. আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন) মোহা. হারুন-অর-রশীদ, প্রধান নগর স্থপতি মোশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, প্রকল্প পরিচালক মাহফুজা আকতার, উপনগর পরিকল্পনাবিদ শাহনেওয়াজ হক।

    এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিআরটিসি ও মেট্রোরেল প্রকল্পের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।

    রাজউক চেয়ারম্যান ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন