বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রিকশাচালকের স্বপ্ন বাঁচাতে এগিয়ে এলেন তারেক রহমান

    রিকশাচালকের স্বপ্ন বাঁচাতে এগিয়ে এলেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক অসহায় রিকশাচালকের আকুতিতে সাড়া দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্যোগে সিলেট মহানগর বিএনপির নেতারা দ্রুত ব্যবস্থা নিয়ে রিকশাচালক রফিকুল ইসলামের ছেলেকে সৌদি আরব পাঠানোর বিমান টিকিটের ব্যবস্থা করেছেন।

    সূত্র জানায়, সিলেট নগরীর বাসিন্দা রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে একটি মাটির ব্যাংকে টাকা জমিয়ে ছেলের সৌদি আরব গমনের ভিসা করান। কিন্তু হঠাৎ করে জানতে পারেন, টিকিট কেনার মতো টাকা তার হাতে নেই এবং ভিসার মেয়াদও দ্রুত ফুরিয়ে আসছে। এতে তার স্বপ্ন বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে।

    এই মানবিক সংকটের বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনায় আসে এবং তা পৌঁছে যায় বিএনপি নেতা তারেক রহমানের নজরে। তিনি দলীয় নেতাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশে বিএনপির সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও অন্যান্য নেতারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

    শুক্রবার (২৩ মে) সিলেট নগরীর হাউজিং এস্টেটে এক অনুষ্ঠানে রফিকুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে টিকিট তুলে দেওয়া হয়।

    রফিকুল ইসলাম আবেগে আপ্লুত হয়ে বলেন, “আমার মতো এক গরিব রিকশাচালকের ডাকে সাড়া দিয়েছেন তারেক রহমান সাহেব—এটা আমার কল্পনারও বাইরে। তার সহায়তা না পেলে ছেলের স্বপ্ন ভেস্তে যেত। আমি তার কাছে চিরকৃতজ্ঞ।”

    এই সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদার, আব্দুল ওয়াহিদ সুহেল, দেওয়ান জাকির এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়ের বাসিত তপু।

    রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “এটি শুধুই রাজনৈতিক দায়িত্ব নয়, বরং মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবেই আমরা পাশে দাঁড়িয়েছি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন