বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নারায়ণগঞ্জ জেলার মদনপুরে ইস্ট টাউনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    নারায়ণগঞ্জ জেলার মদনপুরে ইস্ট টাউনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরে দীর্ঘদিন ধরে ইস্ট টাউন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসা করে আসছিল স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। সোমবার (১৯ মে ২০২৫) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পিএলসি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

    ইস্ট টাউন আবাসিক প্রকল্প এলাকার অতিরিক্ত পুলিশ সুপার অফিস সংলগ্ন স্থান থেকে কয়েক শত আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির। অভিযানে অংশ নেন তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারী, রাইজার টিমের শ্রমিক ও পুলিশের একটি দল।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে চালানো অভিযানে প্রায় ৩০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও ২টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর জব্দ করা হয়েছে।

    পুনরায় যেন কেউ অবৈধ সংযোগ স্থাপন করতে না পারে, সেজন্য সংযোগ স্থলগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণের দায়ে একজন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

    উক্ত অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই ইদ্রিস, প্রকৌশলী শাহ্ আলম রনি এবং গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

    তিতাস গ্যাসের কর্মকর্তারা আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রূপগঞ্জ এলাকার বেকারি, মুড়ি কারখানা ও রেস্তোরাঁয় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি বন্দর, আড়াইহাজার, সোনারগাঁ ও মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত চুনাপাথর, ঢালাই কারখানা, রেস্টুরেন্ট, বেকারি ও মিষ্টির কারখানার অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও কর্তৃপক্ষ জানান।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন