শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • ১৭ দিনে রেমিট্যান্স ১৬১ কোটি ডলার ছাড়াল

    ১৭ দিনে রেমিট্যান্স ১৬১ কোটি ডলার ছাড়াল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রবাসীদের পাঠানো অর্থে রেমিট্যান্স প্রবাহ চলতি মে মাসে নতুন রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছে। মাসের প্রথম ১৭ দিনেই এসেছে ১৬১ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গড়ে প্রতিদিন এসেছে ৯ কোটি ৪৭ লাখ ডলার বা ১ হাজার ১৫৫ কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, মে মাসের এই ১৭ দিনে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংক থেকে এসেছে ১৫ কোটি ডলারের বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি—৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার।

    এ ধারা অব্যাহত থাকলে মে মাসে রেমিট্যান্স আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি এনে দিতে পারে।

    চলতি অর্থবছরের রেমিট্যান্স চিত্র

    ২০২৪-২৫ অর্থবছরে প্রতিমাসে রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ:

    • জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার

    • আগস্ট: ২২২.১৩ কোটি ডলার

    • সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার

    • অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার

    • নভেম্বর: ২২০ কোটি ডলার

    • ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার

    • জানুয়ারি: ২১৯ কোটি ডলার

    • ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার

    • মার্চ: ৩২৯ কোটি ডলার (চলতি অর্থবছরের সর্বোচ্চ)

    • এপ্রিল: ২৭৫ কোটি ডলার

    বিশ্লেষকরা বলছেন, হুন্ডির বিপরীতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা ও ডলার রেটের বাস্তবায়ন এর পেছনে বড় ভূমিকা রেখেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন