বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলনকারীরা নগর ভবনে তালা দিলেন

    ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলনকারীরা নগর ভবনে তালা দিলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের প্রতিটি প্রবেশদ্বারে শনিবার (১৭ মে) সকাল থেকে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে নিয়োগ না দেয়ার প্রতিবাদে তার সমর্থক ও অনুসারীরা এ কর্মসূচি পালন করেছেন।

    এই প্রতিবাদের কারণে নগর ভবনের কার্যক্রম বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং নগরীর গুরুত্বপূর্ণ কাজগুলো ব্যাহত হচ্ছে।

    সকাল ৯টার দিকে বিক্ষোভকারীরা নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। তাদের দাবি, মোট ৬৫টি তালা লাগানো হয়েছে। এর ফলে স্থানীয় সরকার বিভাগের পাশাপাশি সিটি করপোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

    প্রতিবাদকারীরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বলেন, ‘তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।

    বিক্ষোভকারীরা জানিয়েছেন, এটি তাদের দ্বিতীয় দিনের কর্মসূচি। এর আগেও গত বৃহস্পতিবার নগর ভবনের সব ফটকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। আজও সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বেলা ১১টা পর্যন্ত স্লোগান ও বিক্ষোভ চালান তারা। এরপর মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাত্রা করলেও পুলিশের ব্যারিকেডের কারণে সেখানে পৌঁছাতে পারেননি।

    দুপুর দেড়টার দিকে দিনশেষে বিক্ষোভকারীরা রোববারের (১৮ মে) কর্মসূচির ঘোষণা দিয়ে ফিরে যান। ওই সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান। তিনি বলেন, ‘ইশরাককে শপথ না করানো পর্যন্ত আন্দোলন চলবে।’

    উল্লেখ্য, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু এখনও তার শপথের কোনো আয়োজন হয়নি। বরং স্থানীয় সরকার মন্ত্রণালয় গত বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগে চিঠি দিয়ে ইশরাকের দায়িত্ব গ্রহণে কোনো আইনি জটিলতা আছে কিনা, সে বিষয়ে মতামত চেয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ